ডোকলাম সংকটের সমাধান শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোকলাম সংকটের সমাধান শিগগিরই হবে এবং চীন এ বিষয়ে ইতিবাচক মনোভাব নেবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লিতে ভারতের সীমান্তপ্রহরী ইন্দো-টিবেটান বর্ডার ফোর্সের (আইটিবিপি) এক অনুষ্ঠানে এ কথা জানিয়ে রাজনাথ বলেন, ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি। অন্য কোনো দেশের জমি দখলের ইচ্ছেও ভারতের নেই। তবে ভারতের জওয়ানরা দেশ রক্ষায় সদা সতর্ক।

ডোকলাম নিয়ে দুই দেশের উত্তেজনা যখন টানটান, তখন কেন রাজনাথ এই মন্তব্য করলেন, নিজেই তার ব্যাখ্যা করে বলেন, তিনি সব প্রতিবেশীকে এই বার্তা দিতে চান যে ভারত সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চায়। লাদাখে ভারতীয় বাহিনীর এক অনুষ্ঠানে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে রাজনাথ বলেন, ‘ওদের সাহস ও স্পিরিট দেখে আমি অবাক। কারও চোখরাঙানি বীর জওয়ানরা সহ্য করবে না।’