ডোকলামের মতো ঘটনা আরও ঘটতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোকলামে যে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে, তার জন্য চীনকেই দায়ী করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। মহারাষ্ট্রের পুনেতে গত শনিবার এক অনুষ্ঠানে তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, ডোকলামের মতো পরিস্থিতি আরও ঘটতে পারে।

বিপিন রাওয়াত বলেন, ‘সিকিম-ভুটান-তিব্বত সীমান্তে চীন স্থিতাবস্থা পাল্টে দিতে চাইছে। পতাকা বৈঠকের সময় আমরা তাদের বললাম, ডোকলাম উপত্যকায় ১৬ জুনের আগের অবস্থানে ফিরে যাওয়া উচিত আমাদের (ভারত ও চীন)। কিন্তু এটা কীভাবে করা হবে তা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকায় আমরা সিদ্ধান্তে আসতে পারিনি।’ ভারতের সেনাপ্রধান বলেন, ‘সীমান্তে দায়িত্বরত আমাদের সেনাদের ভাবা উচিত হবে না, এ ধরনের ঘটনা আর ঘটবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে।’ তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা/অর্থনৈতিক অংশীদারত্ব বাড়িয়ে চীন তার আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।