ড্যান্স বার খুলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ড্যান্স বারের ওপর বিতর্কিত নিষেধাজ্ঞার আইনটি গতকাল বৃহস্পতিবার স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। এ পরিপ্রেক্ষিতে ড্যান্স বারগুলো পুনরায় চালু হচ্ছে। যদিও আদালত বলেছেন, নারীদের সম্মান রক্ষা করা উচিত এবং তাঁদের সম্মান রক্ষা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য পুলিশের। মহারাষ্ট্র রাজ্যের ড্যান্স বারগুলোয় কয়েক হাজার নারী কাজ করেন। সুপ্রিম কোর্টের আদেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফারনাভিস এক টুইট বার্তায় বলেন, তাঁর সরকার ‘আগের সরকারের (কংগ্রেস) আমলে পাস করা ওই আইনের পক্ষে থাকবে’। এনডিটিভি