ড্রোনের জন্য ভারতীয় বিমান বাহিনীতে নতুন শাখা হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতের যুদ্ধের কথা বিবেচনায় রেখে ভারতীয় বিমানবাহিনী মানুষবিহীন উড়োজাহাজ বা ‘ড্রোন’ তৈরির পরিকল্পনা করছে। আর এগুলো চালানোর জন্য বিমানবাহিনীতে পৃথক একটি নতুন শাখায় কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় বিমানবাহিনীর সামর্থ্য বৃদ্ধির এ পরিকল্পনা-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব যাচাই করে দেখছেন শীর্ষ কর্মকর্তারা। ২০০০ সাল থেকে এ পর্যন্ত এই বাহিনীতে অন্তত ২০০টি মানুষবিহীন উড়োজাহাজ (ইউএভি) বা ড্রোন এবং দূরনিয়ন্ত্রিত আকাশযান (আরপিভি) যুক্ত হয়েছে। এসব চালানোর জন্য ২০১২ সাল থেকেই পৃথক একটি শাখায় জনবল নেওয়ার প্রয়োজন নিয়ে কথা বলা হচ্ছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মানুষবিহীন উড়ন্ত যান, আকাশ সুরক্ষা ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রব্যবস্থা ইত্যাদি নিয়ন্ত্রণের কাজ এখন ফ্লাইং শাখার কর্মকর্তারাই করছেন।