ঢাকা-কলকাতার বাসযাত্রীদের রাত কাটল নো-ম্যানস ল্যান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী দুটি বাসকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেরিতে ঢোকার কারণে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে আটকে দেয় ভারতের অভিবাসন দপ্তর।

বাংলাদেশের বেনাপোল সীমান্ত পার হয়ে যাওয়ায় দুটি বাসের ৫১ জন যাত্রীকে সারা রাত সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করতে হয়। এতে দুর্ভোগ পোহান যাত্রীরা।

অভিবাসন দপ্তরের ভাষ্য, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় পেট্রাপোল সীমান্ত দরজা বন্ধ হয়ে যায়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সীমান্ত খোলা থাকে। এ সময়ের মধ্যে যাত্রীবাহী বাসকে বাংলাদেশ সীমান্ত পার করে ভারতের পেট্রাপোল সীমান্তে ঢুকতে হয়।

শুক্রবার সকালে সৌহার্দ্য বাসের অপারেটর ও শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী কুমার ঘোষ বলেন, ঢাকা-কলকাতার মধ্যে বাস চলাচল শুরুর দীর্ঘ ১৮ বছরের মধ্যে এ ধরনের ঘটনা প্রথমবার ঘটল।

১৯৯৯ সালে ঢাকা-কলকাতার মধ্যে প্রথম যাত্রীবাহী বাস চালু হয়। সপ্তাহের রোববার বাদে প্রতিদিন সকালে দুটি করে বাস উভয় দিক থেকে ছাড়ে। তবে এর আগে দেরিতে পৌঁছালেও বিশেষ ব্যবস্থায় সীমান্ত থেকে ছেড়ে দেওয়া হতো। বৃহস্পতিবার সারা রাত নো-ম্যানস ল্যান্ডে কাটাতে হয় যাত্রীদের।

আজ শুক্রবার সকালে বাস দুটি সীমান্ত পার হওয়ার অনুমতি পেয়েছে।