তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ছত্তিশগড়ে বন্ধ্যত্বকরণ শিবিরে অস্ত্রোপচারের পর ১১ নারীর মৃত্যুর ঘটনা তদন্তে ঘটনাস্থলে গেছে দিল্লির চিকিৎসকদের একটি দল। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, জীবাণুর সংক্রমণের কারণে সরকারি হাসপাতালে অস্ত্রোপচার হওয়া ওই নারীদের মৃত্যু হয়ে থাকতে পারে। একজন চিকিৎসক মাত্র পাঁচ ঘণ্টায় ৮৩ নারীর অস্ত্রোপচার করেছিলেন। তাঁকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অস্ত্রোপচারের সময় নকল ওষুধ ও জং ধরা সরঞ্জাম ব্যবহৃত হয়েছিল বলে দেখা গেছে। এনডিটিভি