তদন্ত সংস্থার নজরে অভিনেত্রী শতাব্দী রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতাব্দী রায়। ছবি: টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে
শতাব্দী রায়। ছবি: টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে

ভারতের তৃণমূল সাংসদ ও প্রখ্যাত অভিনেত্রী শতাব্দী রায় এবার সারদা অর্থ কেলেংকারির ঘটনায় ফেঁসে যেতে পারেন। দেশটির কেন্দ্রীয় সরকারের তদন্ত সংস্থা এসএফআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারদা গোষ্ঠী থেকে বিপুল অঙ্কের টাকা নিতেন শতাব্দী।
১৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে জানানো হয়, শতাব্দী রায় সারদা গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। শুধু তা–ই নয়, তিনি ছিলেন সারদার ব্যবসা বাড়ানোসংক্রান্ত কাজের অন্যতম সংগঠক।
এদিকে সারদা কাণ্ডে নিয়োজিত ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের ব্যাংক হিসাব জব্দ করার উদ্যোগ নিয়েছে। আহমেদ হাসান প্রচুর অর্থের বিনিময়ে তাঁর কলম পত্রিকা সারদা গোষ্ঠীর কাছে বিক্রি করেন।
সারদার কর্ণধার সুদীপ্ত সেন সিবিআইয়ের জেরার মুখে আরও বলেছেন, ওই পত্রিকাটি বাজারমূল্যের চেয়ে বেশি দামে কিনতে বাধ্য করা হয় তাঁকে। তবে হিসাবের গরমিল থাকায় ইডি কয়েক দফা আহমেদ হাসানকে জেরা করেছে। এবার তাঁর ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।