তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের জমি কেনার বিষয়টি তদন্ত করবে ভারতের হরিয়ানা রাজ্যের নতুন বিজেপি সরকার। নতুন এ সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচির একটি হবে আবাসন ব্যবসায়ী ভদ্রের জমি কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করা। গত বুধবার স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী অরুণ জেটলি এ ইঙ্গিত দেন। কংগ্রেস ক্ষমতায় থাকার সময় রবার্ট ভদ্রকে জমি বরাদ্দে অনৈতিক সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
টাইমস অব ইন্ডিয়া