প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীসমাজকে নিয়ে পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা ও তৃণমূল সাংসদ তাপস পালের বেফাঁস মন্তব্য নিয়ে সিআইডি পুলিশ দিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তৃতীয় বিচারপতি নিশীথা মাত্রে গতকাল এ নির্দেশ দেন। এর আগে গত ২৯ আগস্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেলুর এই মামলার বিচারের জন্য তৃতীয় বিচারপতি হিসেবে দায়িত্ব দেন নিশীথা মাত্রেকে। কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার এর আগে একজন বিচারপতি ২৮ জুলাই সিআইডির মাধ্যমে মামলা করার নির্দেশ দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এক ডিভিশন বেঞ্চে আপিল করে। আপিলের শুনানি শেষে গত ১৩ আগস্ট দুই বিচারপতি ভিন্নমত পোষণ করে আলাদা রায় দেন। এর ফলে মামলাটি তৃতীয় বিচারপতির আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।