তল্লাশির দ্বিতীয় দিনেও অর্থ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর কথিত যোগসাজশ হাতেনাতে ধরতে ভারতের গোয়েন্দাদের তল্লাশি অভিযান গতকাল রোববারও অব্যাহত ছিল। দিল্লি, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে এই অভিযান চালায় জাতীয় নিরাপত্তা সংস্থা (এনআইএ)। গোয়েন্দারা কাশ্মীরের চারটি ও জম্মুর একটি স্থানে এ অভিযান চালান। গত শনিবার রাতে শুরু হয় এ অভিযান।সূত্র জানায়, এনআইএর সদস্যরা তেহরিক-ই-হুরিয়াতের কার্যালয়ে অভিযান চালান। জ্যেষ্ঠ হুরিয়াত নেতা সাঈদ আলী শাহ গিলানির সঙ্গে এর সম্পর্ক আছে। এ ছাড়া সাঈদ আলী শাহ গিলানির ঘনিষ্ঠ সহযোগী আয়াজ আকবর এবং ফারুক বাগু নামে একজন ব্যবসায়ীর বাসায়ও অভিযান চালানো হয়। এ সময় কিছু পাকিস্তানি রুপি এবং সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কিছু মুদ্রা উদ্ধার করা হয়।

এনডিটিভি