তাজমহল দেখা হচ্ছে না ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজমহল দেখতে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে তাঁর আগ্রা যাওয়ার পরিকল্পনা বাতিল হয়েছে বলে জানিয়েছে উত্তর প্রদেশ রাজ্য সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারত সফরের শেষ দিন ২৭ জানুয়ারি ওবামার আগ্রা যাওয়ার কথা ছিল। তবে সে দিনই তিনি সৌদি আরব চলে যাবেন। গত বৃহস্পতিবার সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পরিপ্রেক্ষিতে সমবেদনা জানাতে ওবামা সে দেশে যাচ্ছেন।
ভারতের সরকারি সূত্র বলেছে, আগ্রা থেকে মার্কিন গোয়েন্দা বিভাগের অগ্রবর্তী দল ফিরে গেছে। ওই সূত্র বলেন, ‘মার্কিন ফার্স্টলেডি ও ওবামা নিজে তাজমহল দেখার বিষয়ে খুবই আগ্রহী ছিলেন। কারণ, তাঁরা ২০১০ সালে ভারতে এলেও তাজমহল দেখতে পারেননি। এবার ইচ্ছে থাকলেও সেই পরিকল্পনা বাতিল হয়ে গেল।’
এ জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।