তাপস পালের জামিন আবেদন খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর রোজভ্যালি আর্থিক দুর্নীতিতে জড়িয়ে গ্রেপ্তার হওয়া তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পাল জামিন পেলেন না। তাঁর জামিনের আবেদন শুক্রবার সন্ধ্যায় খারিজ করে দিয়েছেন ওডিশার রাজধানী ভূবনেশ্বরের বিশেষ সিবিআই আদালত।
তাপস পালকে ১৪ দিনের কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁকে রাখা হবে ওডিশার ঝাড়পড়া কারাগারে। তবে শুক্রবার রাতে তাপস পাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় রাজ্যের রাজধানী ভূবনেশ্বরের কারা হাসপাতালে।
শুক্রবার বিকেলে ভূবনেশ্বরের খুরদার বিশেষ আদালতে হাজির করানো হয় তাপস পালকে। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানালে সিবিআইর আইনজীবী আপত্তি তোলেন। পাশাপাশি তাঁরা তাপস পালকে কারা হেফাজতে পাঠানোর আরজি জানান। বিচারক পি কে মিশ্র এ সাংসদকে ১৪ দিনের কারা হেফাজতে রাখার নির্দেশ দেন।