প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের কলকাতায় সারদার পর এবার রোজভ্যালি আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যালয়ে তল্লাশি চালাল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সারদা গোষ্ঠীর মতো রোজভ্যালি সংস্থার বিরুদ্ধেও বিপুলসংখ্যক সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। গতকাল বুধবার ভারতের ১০টি রাজ্যে রোজভ্যালির ৪৩টি অফিসে তল্লাশি চালায় সিবিআই। খানাতল্লাশি চলে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর বাসায়ও। এ সময় উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই সিবিআই পরে তল্লাশি চালায় রোজভ্যালির পরিচালক তৃণমূল সাংসদ তাপস পালের দক্ষিণ কলকাতার দুটি ফ্ল্যাটে। কলকাতা প্রতিনিধি