তামাকজাত দ্রব্য সেবনে শীর্ষে পশ্চিমবঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে তামাকজাত দ্রব্য সেবনে শীর্ষে পশ্চিমবঙ্গ। এই অঞ্চলের ৪০ দশমিক ৬ শতাংশ মানুষ তামাকজাত দ্রব্য সেবন করে।

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের এক সমীক্ষা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ বুধবার কলকাতার সংবাদপত্রে সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশিত হয়।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে ১৬ শতাংশ তামাকজাত দ্রব্য সেবন করে। আর মদজাতীয় পানীয়তে আসক্ত ৩০ শতাংশ মানুষ।

সমীক্ষা প্রতিবেদনে জানানো হয়, মদ্যপানের দিক দিয়ে দেশের শীর্ষে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই অঞ্চলের ৫১ শতাংশ ৩ শতাংশ পুরুষ মদজাতীয় পানীয় পান করেন। এই তালিকায় দ্বিতীয় অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। এই দুই রাজ্যের ৩৭ দশমিক ৪ শতাংশ পুরুষ মদ্যপানে আসক্ত। আর তামাকজাতীয় দ্রব্য সেবনে এই দুই রাজ্যের স্থান ৫ নম্বরে। এই দুই রাজ্যের ১৯ দশমিক ৮ শতাংশ মানুষ তামাকজাত দ্রব্য সেবন করে।