তারকাখ্যাতিই রূপার পুঁজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপা গাঙ্গুলি
রূপা গাঙ্গুলি

১৯৮৮ সালে সাড়া জাগানো ‘মহাভারত’ টেলিভিশন সিরিয়ালে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করে প্রথম গোটা দেশে প্রচারের আলোয় এসেছিলেন বলিউড-টালিউড তারকা রূপা গাঙ্গুলি। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি। বছর খানেক হলো রূপা যোগ দিয়েছেন বিজেপিতে। বর্তমানে তিনি বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি।
মনোনয়ন পাওয়ার পর থেকেই রূপা তাঁর নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। তাঁর প্রধান সম্পদ তারকা হিসেবে ভাবমূর্তি। কিন্তু কেবল টিভি ও চলচ্চিত্রের তারকাখ্যাতিকে পুঁজি করে রূপার পক্ষে কি এই আসনে জেতা সম্ভব হবে?—তা হাওড়ার অলিগলিতে একটা আলোচিত প্রশ্ন। হাওড়ায় রূপার মূল প্রতিদ্বন্দ্বী দুজনই শক্ত প্রার্থী। একজন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী ক্রিকেটার লখীরতন শুক্লা আর অন্যজন বাম-কংগ্রেস জোটের প্রার্থী সন্তোষ পাঠক।
২০১১ সালের নির্বাচনে এই আসনে বিজেপি হয়েছিল তৃতীয়। সেবার জিতেছিলেন তৃণমূলের অশোক ঘোষ। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের নিমাই সামন্ত।¯এই এলাকাটি আবার অবাঙালি-অধ্যুষিত। ভোটারদের ৬০ শতাংশই অবাঙালি। মনে করা হচ্ছে, এর ফলে এই আসনে এবার ত্রিমুখী লড়াই নিশ্চিত হয়ে গেছে।