তালিকাভুক্তির অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ আজহার
মাসুদ আজহার

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের নাম সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আবেদন জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গত বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, কমিটি ১২৬৭-এর কাছে আমরা আবেদন করেছি। এটা একটা অনায্য বিষয় যে সংগঠন হিসেবে জয়েশ-ই-মোহাম্মদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এর নেতা এই তালিকায় নেই।’ ভারতীয় সেনাবাহিনীর সাবেক জেনারেল বেদ প্রকাশ মালিক বলেছেন, পাঠানকোটে হামলায় মাসুদ আজহারের সংগঠনের সম্পৃক্ততা নিয়ে গোয়েন্দা ও কারিগরি তথ্য জাতিসংঘকে দেওয়া হয়েছে।
দ্য হিন্দু