তিন চীনা সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত ভারতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়েন্দা সংস্থার উদ্বেগের ভিত্তিতে চীনের তিন জ্যেষ্ঠ সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই তিন সাংবাদিকই ভারতে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিনিধি।
সিনহুয়ার দিল্লি কার্যালয়ের আবাসিক প্রধান য়ু কিয়াং, মুম্বাইয়ের লু টাং, শি ইয়ংগ্যাংকে ৩১ জুলাইয়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই তিন সাংবাদিকের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার অভিযোগ, তাঁরা ভিন্ন নাম নিয়ে ছদ্মবেশে সংরক্ষিত এলাকায় যাওয়া-আসা করেন। তাদের গতিবিধি সন্দেহজনক বলে মনে করে গোয়েন্দা সংস্থা। তাঁদের ভিসা বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
তিন সাংবাদিকের বহিষ্কারের বিষয়ে সিনহুয়া নিশ্চিত করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।