তিন জঙ্গির ফাঁসির রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার হওয়া লস্কর-ই-তাইয়্যেবার তিন জঙ্গিকে শনিবার বনগাঁর মহকুমা আদালত ফাঁসির আদেশ দিয়েছেন। বিএসএফের হাতে ধরা পড়া চার জঙ্গির মধ্যে একজন আদালতে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যান। এ জঙ্গিদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন ভারতীয়। একজন ভারতীয় জঙ্গিকে মুম্বাইয়ের একটি আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি ট্রেন থেকে পালিয়ে যান। ফাঁসির সাজা পাওয়া জঙ্গিরা হলেন মোহাম্মদ ইউনুস, আবদুল্লাহ এবং মোজাফফর আহমেদ।