তিন তালাক নিয়ে যারা আদালতের দারস্থ হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন তালাকের বিরোধিতা করে একাধিক ভারতীয় মুসলিম নারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের একজন সায়রা বানো। ৩৫ বছরের এই নারীকে বিয়ের ১৫ বছর পর তাঁর স্বামী তিন তালাক উচ্চারণ করে তাড়িয়ে দেন।
আর এক নারী আরফিন রহমান। ২৬ বছরের এই নারীকে পণের জন্য বিয়ের পর থেকেই অত্যাচারিত হতে হচ্ছিল। বাপের বাড়িতে চলে আসার পর তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটানো হয় স্পিড পোস্ট মারফত তিন তালাক পাঠিয়ে। গুলশান পারভিনকে তাঁর স্বামী তালাকনামা পাঠান ১০ টাকার স্ট্যাম্প পেপারে তিনবার তালাক লিখে। পশ্চিমবঙ্গের ইশরত জাহানকে বিয়ের ১৫ বছর পর তাঁর স্বামী তালাক দেন দুবাই থেকে ফোনে তিনবার তালাক বলে। উত্তর প্রদেশের আতিয়া সাবরিকে তালাক দেওয়া হয় এক টুকরো কাগজে লিখে। এই পাঁচ মহিলা ছাড়াও মামলা করেছিল মুসলিম উইমেন্স কোয়েস্ট ফর ইকুয়ালিটি ও আরেকটি সংগঠন। এই দুটি সংগঠনের দাবি ছিল, অধিকাংশ মুসলিম নারীই এই প্রথার বিরুদ্ধে।