তিন তালাকের বিরুদ্ধে আরজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন-আদালত বা কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কেবল মুখে তিনবার তালাক বলে এখনো অনেক পুরুষ শেষ করে দেন দাম্পত্য সম্পর্ক। এমন ব্যবস্থা বন্ধে ভারতে এক আরজিতে সই করেছেন ৫০ হাজার নারী। ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের নেতৃত্বে ওই আরজিতে উল্লেখ করা হয়েছে, এভাবে তালাক বা বিচ্ছেদ ধর্মীয় বিধানসম্মত নয়। সংগঠনটির সাম্প্রতিক এক জরিপের ফল অনুযায়ী, ভারতের ৯২ শতাংশ মুসলিম নারী চান মৌখিকভাবে তালাকের ব্যবস্থার অবসান ঘটুক। সে জন্য জাতীয় নারী কমিশনের কাছে এ নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা। আরজিতে সই করেছেন গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যের নারীরা। বিবিসি বাংলা