তিন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার ভারতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ভারতের মুম্বাইসহ তিনটি শহর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর প্রদেশে আইএসের একটি কথিত ঘাঁটি ধ্বংসের প্রায় দেড় মাসের মাথায় এই ঘটনা ঘটল।
তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে মহারাষ্ট্রের মুম্বাই, উত্তর প্রদেশের বিজনর এবং পাঞ্জাবের জলন্ধর থেকে। উত্তর প্রদেশের সন্ত্রাসবাদ-প্রতিরোধ স্কোয়াডের প্রধান অসীম অরুণ বলেন, এই তিনজন ছাড়াও আরও ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বলেছে, আইএস-সম্পৃক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁরা মূলত অনলাইনে পোস্ট করা জঙ্গিগোষ্ঠীটির প্রধান আবু বকর আল বাগদাদীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়েছেন।