প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংকে তিরস্কার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সংবাদমাধ্যমে গতকাল মঙ্গলবার প্রকাশিত এ খবরের সত্যতা অস্বীকার করেছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগবিষয়ক প্রতিমন্ত্রী গিরিরাজ। সোনিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গিরিরাজ গত সোমবার লোকসভায় ব্যাপক প্রতিবাদের মুখে দুঃখ প্রকাশ করতে বাধ্য হন। তাঁর মন্তব্যকে ‘বর্ণবাদী ও আপত্তিকর’ আখ্যা দিয়েছেন অনেকে। সোনিয়া গান্ধী শ্বেতাঙ্গ না হলে কংগ্রেস তাঁর নেতৃত্ব মেনে নিত কি না, এ নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন গিরিরাজ।