তীর্থ যাত্রীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের অযোধ্যায় বিরোধপূর্ণ ‘রাম জন্মভূমি’ এলাকায় যাওয়া তীর্থযাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সরকারকে। আদালত গত শুক্রবার বলেন, ‘যদি সম্ভব হয়, সেখানে যাঁরা যান (বিরোধপূর্ণ রামমন্দির এলাকায়) তাঁদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করুন।’ ক্ষমতাসীন বিজেপির নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী এক আরজিতে বলেছিলেন, তীর্থযাত্রীদের জন্য সুপেয় পানি এবং শৌচাগারের মতো কোনো সুযোগ-সুবিধা নেই। রামমন্দিরের এই বিতর্কিত স্থানে কোনো স্থাপনা নির্মাণে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা রয়েছে। ১৯৯২ সালে শত শত উগ্র হিন্দুত্ববাদী হামলা করে কয়েক শতকের পুরোনো বাবরি মসজিদ ভেঙে ফেলে।
টাইমস অব ইন্ডিয়া