তুরায় শান্তিপূর্ণ উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভার সাবেক স্পিকার পূর্ণ অ্যাজিটক সাংমার উত্তরসূরি খুঁজতে মেঘালয়ের তুরার ভোটাররা গতকাল সোমবার শান্তিপূর্ণভাবেই উপনির্বাচনে ভোট দিলেন। ১৯৭৭ সাল থেকে এ আসনের সাংসদ ছিলেন সাংমা। সর্বশেষ ২০১৪ সালে নিজের গড়া এনপিপির হয়েও জয়ী হন সাংমা। গত ৪ মার্চ তিনি মারা গেলে আসনটি শূন্য হয়। উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের পাঁচ জেলার ২৪টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তুরা লোকসভা আসন। সর্বশেষ খবর অনুযায়ী, ৬ লাখ ২২ হাজার ভোটারের মধ্যে গতকাল প্রায় ৮০ শতাংশই ভোট দেন। মূল লড়াই সাংমার ছেলে কনরাড কে সাংমার সঙ্গে মুখ্যমন্ত্রী মুকুল সাংমার স্ত্রী ডিকাঞ্চি ডি শিরার।