তুষারধসে নিহত পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পৃথক তুষারধসের ঘটনায় গতকাল বুধবার এক সেনা সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত অন্য ব্যক্তিরা হলেন একই পরিবারের চার সদস্য। বুধবার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমানার কাছাকাছি গুরেজ এলাকার ছোট গ্রাম বদুগামে একটি বাড়ির ওপর তুষারের স্তূপ ধসে পড়ে। ওই অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক জাভিদ গিলানি বলেন, ভোর চারটার দিকে তুষারধসের ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় মারা যান বদুগামের ওই পরিবারের দুই সন্তান ও মা-বাবা। পরে তুষারের স্তূপ থেকে ১৮ বছরের একজনকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হলেন তিনি। এএফপি