তৃণমূল ছাড়লেন সৃঞ্জয় ও লকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন রাজ্যসভার সদস্য সৃঞ্জয় বসু ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
আলোচিত সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার ৭৫ দিন পর গত বুধবার জামিন পান সৃঞ্জয়। এর এক দিন পর গতকাল দুপুরে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে সকালে তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন।
লকেট চট্টোপাধ্যায় তৃণমূল ছাড়ার পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তৃণমূলের সঙ্গে নিজের নীতি ও আদর্শ মিলছিল না। দমবন্ধ লাগছিল। দলে থেকে এর প্রতিবাদ করা যাচ্ছিল না। তাই মুক্ত আকাশের খোঁজে এসেছেন বিজেপিতে।