তৃণমূল বিধায়কের ভাইপোর খোঁজ করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন উড়ালসড়ক ভেঙে পড়ার ঘটনায় এর নির্মাণকাজের সঙ্গে যুক্ত রজত বকসী নামে এক ব্যবসায়ীকে খুঁজছে পুলিশ। রজত বকসী স্থানীয় তৃণমূল বিধায়ক স্মিতা বকসীর ভাইপো। বিরোধী দল থেকে অভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে সাব-কন্ট্রাক্টর করা হয়েছিল রজত বকসীকে।
উড়ালসড়কে দুর্ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছেন রজত বকসী। তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান সন্ধ্যামণি প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের দরজাও বন্ধ রয়েছে দুর্ঘটনার পর থেকে। নাম না প্রকাশের শর্তে ওই উড়ালসড়কে কাজ করা এক নির্মাণশ্রমিক বলেন, রজত বকসী তাঁকেসহ আরও অনেককে নিয়োগ দিয়েছিলেন।
তবে প্রভাবশালী স্থানীয় তৃণমূল নেতা ও বিধায়ক স্মিতা বকসীর স্বামী সঞ্জয় বকসী গতকাল রোববার দাবি করেন, রজতের সাব-কন্ট্রাক্ট পাওয়ার জন্য তিনি কোনো প্রভাব বিস্তার করেননি।