তৃণমূল সাংসদ মুকুল রায়কে সিবিআইয়ের তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংসদ মুকুল রায়কে তলব করেছে।

সিবিআই সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে হাজির হওয়ার জন্য মুকুল রায়কে সিবিআই দপ্তর থেকে ফোন করা হয়। তখন দিল্লিতে ব্যস্ত থাকায় মুকুল রায় হাজির হতে সময় চান। তিনি কলকাতা ফিরে সিবিআইেয়র সঙ্গে দেখা করবেন বলে জানান।

দিল্লিতে মুকুল রায় সাংবদিকদের বলেন, দু-একদিনের মধ্যে কলকাতা ফিরে সিবিআইয়ের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। তিনি কোনো দিন কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, আজও নেই বলে দাবি করেন।