তৃণমূল হটানোর ডাক কংগ্রেসেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিএমের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে হটানোর ডাক দিল কংগ্রেসও।

আজ সোমবার জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী সাংবাদিকদের বলেন, তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে না হটানো পর্যন্ত এই রাজ্যে শান্তি আসবে না। মানুষ নিরাপদে থাকতে পারবে না। রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফেরাতে তৃণমূলকে হটাতেই হবে। আমরাও সংকল্প নিয়েছি এই রাজ্য থেকে তৃণমূলকে হটানোর।

গতকাল রোববার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে এক সমাবেশ থেকে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম ডাক দিয়েছিল, তৃণমূল সরকারকে হটানোর।