তৃণমূল 'গুন্ডাদের' হাত কেটে নেওয়ার হুমকি বিজেপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তৃণমূল ‘গুন্ডাদের’ হাত কেটে দেওয়ার হুমকি দিয়েছেন বীরভূমের ভারতীয় জনতা দলের (বিজেপি) জেলা সভাপতি দুধকুমার মণ্ডল।
গতকাল বৃহস্পতিবার বিজেপির প্রবীণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির জন্মদিন উপলক্ষে রামপুরহাটে আয়োজিত ‘সুশাসন দিবস’-এর সমাবেশে দুধকুমার এই হুমকি দেন।
বক্তব্যে বিজেপির এ জেলা সভাপতি বলেন, ‘তৃণমূল গুন্ডাদের বলব, হাতটা গুটিয়ে নাও। হাতটা নামিয়ে নাও। আমরা সন্ত্রাস চাই না। ও হাত কিন্তু ভারতীয় জনতা পার্টির ছেলেরা ঘর থেকে বের করে কেটে নেবে।’
দুধকুমারের এমন হুঁশিয়ারির জবাবে জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘তৃণমূলের হাত কাটা যায় না। কারণ তৃণমূলের হাত লোহার!’