প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের আগেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ২০০ কোম্পানি সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসসহ বিরোধীরা একে স্বাগত জানালেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছে। বলা হচ্ছে, আগামী ১ মার্চ পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী, সিপিএম নেতা আবদুল মান্নান প্রমুখ।