তৃণমূলের প্রার্থী মদন মিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় কারাগারে বন্দী নেতা মদন মিত্রকে এবারও পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের সাবেক এই ক্রীড়া ও পরিবহনমন্ত্রী সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৪ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন। গত শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটিতে তৃণমূলের এক সভায় দলের সাংসদ সৌগত রায় ঘোষণা দেন, মদন মিত্রকে এবারও কামারহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেস ও বাম দল বলেছে, মমতা যে এসব নেতা ছাড়া চলতে পারেন না, তা আরেকবার প্রমাণ করলেন।