তৃণমূলের বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পরিকল্পনা কমিশন বিলোপ করার সরকারি উদ্যোগের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় গত রোববার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে পরিকল্পনা কমিশন বিলোপ করার কথা ঘোষণা করলেন। পরিকল্পনা কমিশনের মতো একটি প্রতিষ্ঠান এভাবে হঠাৎ ঘোষণায় বন্ধ করে দেওয়া যায় না। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিতে হবে, পার্লামেন্টে আলোচনা করতে হবে।
এনডিটিভি