তেলেঙ্গানায় ট্রেনে কাটা পড়ে ৪০০ ভেড়ার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তেলেঙ্গানা রাজ্যে সুপার ফাস্ট ট্রেনে কাটা পড়ে মারা গেছে ৪০০টি ভেড়া। গতকাল সোমবার রাজ্যের ভুবনগিরি অঞ্চলের বামান্নাপেট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ভেড়ার একটি পাল হঠাৎ রেললাইনের ওপর উঠে আসে। ট্রেনচালক ভেঁপু বাজান। তবে ভেড়ার পাল সরে যাওয়ার আগেই ধাবমান ট্রেনটি চলে আসায় এই দুর্ঘটনাটি ঘটে। । দক্ষিণ-মধ্য রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা এই দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দক্ষিণ-মধ্য রেলের জনসংযোগ কর্মকর্তা বি অনিল কুমার জানান, গতকাল বিকেল চারটায় সেকেন্দারাবাদ স্টেশন থেকে পশ্চিমবঙ্গের হাওড়াগামী সুপার ফাস্ট ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে। ট্রেনটি অন্ধ্র প্রদেশের সীমানা ছাড়িয়ে তেলেঙ্গানা রাজ্যের ভুবনগিরি অঞ্চলের বামান্নাপেট এলাকা দিয়ে চলার সময় এই দুর্ঘটনায় পড়ে। এ সময় রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল ওই ভেড়ার পাল। দ্রুতগামী ওই ট্রেনে কাটা পড়ে ৪০০টি ভেড়া।