তেলেঙ্গানায় পাঁচ মাসে আত্মহত্যা ৩৫০ কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অন্ধ্র প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত নতুন রাজ্য তেলেঙ্গানার বয়স মাত্র পাঁচ মাস। গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ভারতের নবীনতম এই রাজ্যের প্রথম বাজেট অধিবেশন। টেবিলে রয়েছে হতাশাব্যঞ্জক কিছু পরিসংখ্যান, যার মধ্যে রাজ্য সরকারকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারে কৃষকের আত্মহত্যার হার। খবর এনডিটিভির।
পরিসংখ্যান বলছে, গত ২ জুন পৃথক রাজ্য হিসেবে যাত্রা শুরুর পর এই পাঁচ মাসে তেলেঙ্গানায় প্রায় ৩৫০ জন কৃষক আত্মহত্যা করেছেন। কৃষকদের জন্য নতুন কোনো ঋণের ব্যবস্থা না করা এবং বিদ্যুৎ সরবরাহের শোচনীয় অবস্থা এ জন্য দায়ী বলে মনে করছেন মানবাধিকারকর্মীরা।
যেসব কৃষক আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারগুলোর জন্য সহায়তার দাবিতে অন্ধ্র প্রদেশের হাইকোর্টে মামলা করেছেন সমাজকর্মী পি শ্রীহরি রাও। তিনি বলেন, এই বিষয়কে জাতীয় দুর্যোগের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত সরকারের। সরকারি ও বেসরকারি ঋণ মওকুফসহ আত্মবিশ্বাস ফেরানোর মতো কিছু পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আত্মহত্যার ঘটনা ঘটতেই থাকবে।