তেলেঙ্গানায় বাস-ট্রেন সংঘর্ষে ২৫ শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুনভাবে গড়া তেলেঙ্গানা রাজ্যের মেডাক জেলায় আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষ হয়। এতে বাসের ২৫ ছাত্রছাত্রীসহ ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৫ জন।
কাকাতিয়া টেকনো স্কুলের বাসটি ৪০ জন ছাত্রছাত্রী নিয়ে মেডাক জেলার ইসলাপুর থেকে তোপড়ানে যাচ্ছিল। পথে মেডাকের মাসাইপেট গ্রামের প্রহরীবিহীন রেলগেটে চলন্ত নান্দেদ প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
তেলেঙ্গানার ডিআইজি এন সূর্যনারায়ণ এই দুর্ঘটনার কথা স্বীকার করেছেন। বলেছেন, গুরুতর আহত ছাত্রছাত্রীদের নিকটবর্তী হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হয়েছে।