ত্রাণ চাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু-কাশ্মীরের বন্যা উপদ্রুত মানুষের জন্য সাহায্যের আবেদন করে কট্টরপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের হামলার শিকার হয়েছেন ভারতের বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জওহর লাল কাউল। মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরের ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাশ্মীরি শিক্ষার্থীদের জন্য জায়গা ছেড়ে দিতে স্থানীয় ভূস্বামীদের প্রতি আহ্বানও জানিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হিন্দুত্ববাদী দল দুটোর কর্মীরা উপাচার্যের ওপর চড়াও হয়ে তাঁর কার্যালয় ভাঙচুর করে। তাদের বক্তব্য, উত্তরাখন্ড ও গুজরাটের বন্যার সময় উপাচার্য এমন কোনো আবেদন করেননি। আহত উপাচার্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
এনডিটিভি