ত্রিপুরার রাজ্যপাল হচ্ছেন পশ্চিমবঙ্গের তথাগত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাঙালি-অধ্যুষিত রাজ্য ত্রিপুরার রাজ্যপাল বা গভর্নর হচ্ছেন আরেক রাজ্য পশ্চিমবঙ্গের প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে তথাগত রায়কে ত্রিপুরার রাজ্যপাল নিয়োগ করার কথা জানানো হয়েছে।
রাজ্যপাল নিয়োগের খবর শোনার পর তথাগত রায় তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘এই নিয়োগে আমি রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় সরকারের কাছে চিরকৃতজ্ঞ। ত্রিপুরার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১০ কিলোমিটার দূরে আমাদের পৈতৃক বাড়ি। ত্রিপুরায় গেলে পৈতৃক বাড়িতে যাওয়ার সুযোগ বাড়বে।’
তথাগত রায়ের জন্ম ১৯৪৫ সালে, কলকাতায়। পেশাগত জীবনে তিনি একজন প্রকৌশলী; তবে অধ্যাপনাও করেছেন। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।