ত্রিপুরায় ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা আজ শনিবার ভূমিকম্পে কেঁপে ওঠে। স্থানীয় সময় দুপুর ১২টা ৩২ মিনিটে অনুভূত হয় মৃদু কম্পন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪। এর উৎসস্থল বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরা। ভূকম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে।

গতকাল শুক্রবার উত্তর-পূর্ব ভারতের মণিপুরেও ভূকম্পন অনুভূত হয়। রাজ্যটির চুরাচানপুর জেলায় গতকাল বিকেলে ৫ দশমিক ২ মাত্রার কম্পন অনুভূত হয়।

ত্রিপুরা ও মণিপুরে ভূমিকম্পের কারণে ভূকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত উত্তর-পূর্ব ভারতে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে।