ত্রিপুরায় মৈত্রী উদ্যানের উদ্বোধন ১৬ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ ত্রিপুরার চোত্থাখোলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উদ্বোধন ১৬ ডিসেম্বর। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এই উদ্যানের উদ্বোধন করবেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চোত্থাখোলায় মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ছাউনি ছিল। সেই স্মৃতি ধরে রাখতে ২০০৯ সালে স্থানীয় বিধায়ক সুধন দাস ওই স্থানকে মুক্তিযুদ্ধ স্মৃতি পার্ক নাম দিয়ে মুক্তিযুদ্ধ উৎসব শুরু করেন। পরবর্তী সময় ওই স্থানের নামকরণ করা হয় ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যান। ২০১০ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এই পার্কের শিলান্যাস করেন। রাজ্য সরকারের উদ্যোগে ২০ হেক্টর জমির ওপর গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই পার্ক। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল ভাস্কর্যসহ মুক্তিযুদ্ধের একাধিক ম্যুরাল রয়েছে।

বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর পার্কের উদ্বোধনের পাশাপাশি চোত্থাখোলাসহ ত্রিপুরায় বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।