ত্রিশূল হাতে থানায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গৃহবধূকে পণ দিতে বাধ্য করার মামলায় ভারতের স্বঘোষিত ‘গুরুমা’ রাধে মাকে গতকাল শুক্রবার প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর আগে ‘ট্রেডমার্ক’ বিয়ের সাজের মতো লাল চেলি পরে ও হাতে ত্রিশূল নিয়ে মুম্বাইয়ের কান্দিভ্যালি থানায় যান তিনি। খবর এনডিটিভির।
রাধে মা (৫০) গতকাল দুপুরের দিকে হন হন করে থানায় ঢুকে পড়েন। এ সময় বাইরে একদল ভক্ত মন্ত্র পড়তে থাকে। রাধে মায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেন আদালত। মুম্বাই হাইকোর্টের আদেশে আগামী দুই সপ্তাহ তাঁকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। তবে প্রতি সপ্তাহে তাঁকে অন্তত একবার কান্দিভ্যালি থানায় হাজিরা দিতে হবে।