প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নির্বাচন কমিশন (ইসি) বলেছে, এ বছরের ২৪ জুলাই পর্যন্ত দেশটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৬। ইসি সূত্র জানায়, এসব দলের মধ্যে মাত্র ৫৬টি জাতীয় অথবা রাজ্য পর্যায়ে নিবন্ধিত। বাকি দলগুলো ‘নিবন্ধিত তবে অস্বীকৃত’। ভারতে নিবন্ধিত অথচ অস্বীকৃত দলগুলোর নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তাদের একটি নির্বাচনী প্যানেলের মনোনীত ৮৪টি প্রতীক থেকে তা বেছে নিতে হয়। কমিশনের সূত্র জানায়, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ৪৬৪টি দল প্রার্থী মনোনয়ন দিয়েছিল।
টাইমস অব ইন্ডিয়া