দাঙ্গায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে গতকাল শনিবার ​সাম্প্রদায়িক দাঙ্গায় তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। এ সময় দাঙ্গাবাজেরা বেশ কিছু গাড়ি ও দোকানও জ্বালিয়ে দিয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে দুই সম্প্রদায়ের দখলে থাকা জমির মাঝামাঝি একটি বিতর্কিত স্থানে সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। পরে উভয় সম্প্রদায়ের লোকজন দাঙ্গায় লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সংঘাতবিক্ষুব্ধ এলাকাগুলোতে কারফিউ জারি করেছে। দাঙ্গাবাজদের দেখামাত্র গুলি করারও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ফোন করে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এনডিটিভি।