প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে চার দিন ধরে প্রচণ্ড দাবদাহ চলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও তিন দিন চলবে এই দাবদাহ। প্রখর গ্রীষ্মের দাবদাহে রাজ্যে গত শুক্র ও গতকাল শনিবার এই দুই দিনে নয়জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু সংবাদ এসেছে কলকাতা, হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর থেকে। কলকাতায় মারা গেছে তিনজন। শুক্রবার কলকাতা পৌর করপোরেশনের এক কর্মী কর্মরত অবস্থায় প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল যাদবপুরে মারা যান একজন ট্যাক্সিচালক। এ ছাড়া উত্তর ২৪ পরগনার বারাকপুর আদালতের হাজতে একজনের মৃত্যু হয়।
কলকাতা প্রতিনিধি।