প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ের আলোচিত শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তভার নিচ্ছেন না রাকেশ মারিয়া। মুম্বাই পুলিশের সাবেক এই কমিশনারকে ওই মামলার তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হোমগার্ডের মহাপরিচালক করা হয়। মহারাষ্ট্রের সরকার অবশ্য বলেছে রাকেশকে আবার নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তবে গতকাল বুধবার বিকেল পর্যন্ত তিনি সেই আদেশ পাননি। তদন্তের মাঝপথে রাকেশকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সঙ্গে শীতল সম্পর্কই এর কারণ বলে মনে করা হয়। এনডিটিভি