দার্জিলিং বন্ধ্ শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা নিয়ে বিরোধের জেরে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হচ্ছে দার্জিলিং বন্ধ্ (হরতাল)। গতকাল রোববার জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং বন্ধের ডাক দিয়ে বলেন, তাঁরা কোনো বাধা মানবেন না। পাঁচ কেন, পাঁচ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলেও আন্দোলন চলবে। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বহু মানুষ গোর্খা জনমুক্তি মোর্চায় ফিরে আসতে শুরু করেছেন বলে দাবি করেন বিমল গুরুং। অন্যদিকে এই বন্ধ্ কঠোর হাতে দমন করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।