প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে জেলার অন্তত ২৫টি স্থানে পাহাড়ধসে ৩৬ জন মারা গেছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার অমিত জাভারগি গতকাল বুধবার এ কথা জানান। পাহাড়ধসে দার্জিলিংয়ের কালিম্পং, দার্জিলিং ,লাভা, লোলেগাঁও ও কার্শিয়াংয়ের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে জাতীয় সড়কের রোহিনী-গড়িধুরা সেতুটি। অন্যদিকে সিকিম রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিংয়ের। আটকে পড়েছে শত শত গ্রামবাসী। ধসের কারণে শিলিগুড়ি-সিকিমের মধ্যে ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে গেছে। কলকাতা প্রতিনিধি