দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ্ চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে এক সর্বদলীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সর্বদলীয় এই বৈঠক অনুষ্ঠিত হয় কালিম্পংয়ে।

আগামী ৬ জুলাই পরবর্তী সর্বদলীয় বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। যদিও আজকের বৈঠকে অধিকাংশ পাহাড়ের রাজনৈতিক দল বন্‌ধের বিরোধিতা করে। তবে বন্‌ধের ব্যাপারে অনড় থাকে গোর্খা জনমুক্তি মোর্চা।

তবে এখনো শান্ত হয়নি পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং। সেখানে গত ১৮ দিন ধরে চলছে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌। শহরে চলছে না কোনো যানবাহন। বন্ধ স্কুল, কলেজ, বিদ্যালয়সহ দোকান-বাজার। পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানোর নির্দেশ দেওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চা এই সিদ্ধান্ত না মেনে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌ ডাকে। এই বন্‌ধ্‌ শুরু হয় ১২ জুন থেকে।