দার্জিলিংয়ে ধূমপান নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের শৈল শহর দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। গত সোমবার ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্রটিতে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। নির্দেশনায় বলা হয়েছে, শহরে প্রকাশ্যে ধূমপান করলে হাজতবাস ও ২০০ রুপি জরিমানা করা হতে পারে। প্রশাসন থেকে নির্দেশও দেওয়া হয়েছে যে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি স্থানে সিগারেট, বিড়িসহ তামাকজাতীয় পণ্য বিক্রি করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এ জাতীয় পণ্যের কোনো দোকান রাখা চলবে না।