প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ের স্বায়ত্তশাসিত সংস্থা জিটিএ থেকে গোর্খা জনমুক্তি মোর্চার ৪৩ জন সদস্যের গণইস্তফার পর কার্যত অচল হয়ে পড়েছে জিটিএ। এর কার্যক্রম চালানোর জন্য সেখানে গতকাল শুক্রবার একজন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জিটিএর বর্তমান প্রধান সচিব বরুণ রায়কে এই পদে বসানো হতে পারে বলে সংবাদমাধ্যমের খবরে গতকাল শনিবার বলা হয়। এদিকে এখনো অশান্ত দার্জিলিং। গতকাল শনিবার গোটা দার্জিলিংয়ে কয়েক হাজার মানুষ পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করেছে।